জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত একই পরিবারের পাঁচ সদস্য। ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার ধুরিটোলা গ্রামে। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের কালিয়াচক থানায়।
পুলিশ সূত্রে জানাযায়, আক্রান্তদের নাম, পুরানি মন্ডল(৫৫), জনার্দন মন্ডল(৬০),হৃদয় মন্ডল(৩০), ফণিভুষন মন্ডল(২৫) এবং খগেন
মন্ডল(২২)। অভিযুক্ত দ্বিগেন মন্ডল, বাবলু মন্ডল, সুলচনা মন্ডল, খুদিরাম মন্ডল সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কালিচক থানায়। অভিযুক্তরা
পলাতক।
জানাগেছে, জনার্দন মন্ডল এবং দ্বিগেন মন্ডলরা দুই ভাই। তাদের দশ কাঠা জমি মাপা নিয়ে শুরু হয় বচসা। পরে মারধোরের
অভিযোগ উঠে দ্বিগেন মন্ডল সহ আটজনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cQr2UwC3jCY